স্টাফ সংখ্যা
ক. ম্যানেজার- ১ জন
খ. গার্ড- ৬ জন
গ. ইলেকট্রিশিয়ান- ১ জন
ঘ. পরিছন্ন কর্মী- ১-২ জন
ঙ. প্লাম্বার- ০ জন
বসবাসের মূল নীতিমালা
১। সকাল ৫ টা হইতে রাত ১২ টা পর্যন্ত লিফট চালু থাকিবে।
২। রাত ১১ টার পরে ছাদের গেট বন্ধ থাকিবে।
৩। অতিথি/বহিরাগতদের নিয়ে ছাদে প্রবেশ সম্পূর্ণ নিষেধ।
৪। ছাদ ও করিডোরে ব্যাক্তিগত কোন জিনিস রাখা যাবে না।
৫। অতিথি/বহিরাগতদের গাড়ি ভবনের ভিতরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ।
সার্ভিস চার্জ
১। প্রতি মাসে সার্ভিস চার্জ ৫৫০০ টাকা। যথা সময়ে সার্ভিস চার্জ ও অন্যান্য ফি প্রদানে ব্যর্থ হইলে ১০% হারে বিলম্ব ফি প্রদান করতে বাধ্য থাকিবে। পরপর ৩ মাস সার্ভিস চার্জ দিতে ব্যর্থ হইলে ইউটিলিটি সার্ভিস বিচ্ছিন্ন করা হইবে।
২। ডেভেলপমেন্ট ফি ১০০০ টাকা প্রতি মাসে।
৩। ময়লার বিল ২০০ টাকা প্রতি মাসে।
৪। ইন্টারনেট বিল প্রতি মাসে ** টাকা।
ভবন বিবরণী (বি-৩,জি- +১৪)
১। বেসমেন্ট: বেজমেন্ট ১ এ ১৪ টি, বেজমেন্ট ২ এ ১৪ টি ও বেজমেন্ট ৩ এ ১৬ টি গাড়ি থাকবে ।
২। গ্রাউন্ড ফ্লোর ১ টি: গাড়ি পার্কিং ৬ টি, জেনারেটর, স্টাফ থাকার ব্যবস্থা ও অন্যান্য
৩। আবাসিক ফ্লোর ১৪ টি: সর্বমোট ৭০ টি ফ্লাট
৪। ফ্ল্যাটের সাইজ: প্রতি ফ্লোরে A-1675 sft, B-1575 sft, C-D-E-1375 sft
৫। প্রতি ফ্লোরে ৫ টি করে ফ্লাট।
শেয়ার হোল্ডার বিবরণী
১। সর্বমোট ৭০ জন ফ্লাট ওনারদের নিয়ে ফ্লাট ওনার অ্যাসোসিয়েশন গঠন করা হবে।
২। আজীবন সদস্য: ৭০ জন প্রতিষ্ঠাতা বা আজীবন সদস্য হিসেবে গণ্য হবেন।
৩। আজীবন সদস্যগণ এসোসিয়েশনের জমাকৃত অর্থ ,কমিটির সদস্য আর্থিক লাভবান ও অন্যান্য সার্বিক সুবিধা গ্রহণ করিতে পারিবেন।
৪। ফ্লাটের ভাড়াটিয়াগণ এসোসিয়েশনের সদস্য হতে পারিবে না।
পরিচালনা নীতিমালা
ক. ৬০% স্থায়ী সদস্যদের উপস্থিত/মতামত এর প্রেক্ষিতে নির্বাচন অথবা সিলেকশন এর মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হবে.
খ. কমিটির দুই বছর দায়িত্ব পালন করিবেন . দুই বছর শেষে পুনরায় সিলেকশন অথবা নির্বাচন এর মাধ্যমে পুনরায় কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।
গ. কমিটির কোনো সদস্য বা কমিটির অনিয়ম দেখা গেলে ৬০% স্থায়ী সদস্যদের মতামত এর প্রেক্ষিতে উক্ত ব্যক্তি অথবা কমিটি বাতিল করার ক্ষমতা রাখবেন।
ফ্লাট বিক্রয় নীতিমালা
১। কোন সদস্য ফ্লাট বিক্রি করিতে চাইলে প্রথমে কমিটিকে অবহিত করিবে।
২। কমিটি কর্তৃক ক্রয় বা বিক্রয়ের কোনো ব্যবস্থা গ্রহণ না করিলে ফ্লাট ওনার অন্য কারোর কাছে বিক্রি করিতে পারিবেন।
৩। ফ্লাট বিক্রয় করার সময় অবশ্যই কমিটির নিকট ক্রয় কৃতব্যক্তির সম্পর্কে অবহিত করতে হইবে ।
৪। ফ্লাট ক্রয়কৃত ব্যক্তি ২৫,০০০ টাকা কমিটির নিকট প্রদান করে কমিটিতে অন্তর্ভুক্ত হইবে।
ভবনের সুযোগ সুবিধা
১) বিদ্যুৎ সংযোগ
২) সিসিটিভি সংযোগ
৩) ইন্টারনেট সংযোগ
৪) লিফট- ২
৫) সিঁড়ি- ২
৬) জেনারেটর- ১
৭) অফিস রুম
৮) স্টাফদের থাকার কক্ষ
৯) ইন্টারকম সিস্টেম
১০) গ্যারেজ
১১) ডিস সংযোগ
১২) গ্যাস সংযোগ
অ্যাসোসিয়েশন পরিচিতি
নামকরণ : ডোম ইনো মুজিব ভবন ফ্লাট ওনার্স এসোসিয়েশন
শেয়ার হোল্ডার সংখ্যা: ৭০ জন শেয়ার হোল্ডার
ভবনের নাম : ডোম ইনো মুজিব ভবন
ভবন টাইপ : আবাসিক
জমির পরিমাণ : ১৩ কাঠা
মৌজা : ধানমন্ডি মৌজা, সিটি জরিপ
খতিয়ান নম্বর- ২৫৮৯ ও দাগ নম্বর- ৭১০৫ ।
অবস্থান : ৬০, বীর উত্তম কে.এম শফিউল্লাহ রোড, ওয়ার্ড- ১৬, থানা- কলাবাগান, দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা- ১২০৫